ঢাকা (BST) মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ০২:৫২ পূর্বাহ্ন
কলকাতা (IST) মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ০২:২২ পূর্বাহ্ন
+8801000000001 [email protected]
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

তানজিন তিশাকে আদালতের তলব তানজিন তিশাকে আদালতের তলব

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
পঠিত: ১২২ বার
তানজিন তিশাকে আদালতের তলব তানজিন তিশাকে আদালতের তলব

ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীকে হুমকির অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

 

এদিন মামলার বাদী আদালতে হাজির হয়ে তিশার বিরুদ্ধে মামলা করেন। বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত।

 

বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় বলেন, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট (মু. মাহবুব-উল-আলম) আদালতে এই মামলাটি দায়ের করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ২৩ নভেম্বর তাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

 

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৯ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় তানজিন নাহার তিশার বিরুদ্ধে একটি মামলা করেছিলেন বাদী সানায়া আনাম। ওই মামলা করার পর থেকেই তিশা বিভিন্ন সময়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দিতে শুরু করেন।

 

বাদী অভিযোগে উল্লেখ করেন, গত ৭ নভেম্বর তাকে মোবাইল ফোনে হুমকি দিয়ে বলা হয়- ‘আমি যদি তোমার পেছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না…’ এবং বিভিন্ন অকথ্য ভাষায় হেনস্তা করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে, বাদী ওই প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর নারাজি দাখিল করেন। আদালত নারাজি মঞ্জুর করে পিবিআই-এর প্রতিবেদনটি পুনরায় অপরাধ-তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

মন্তব্যসমূহ (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনি করুন!